দাঁড়িয়ে থাকা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, তারপর যা হলো

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

ঢাকায় বিএনপির গণসংবর্ধনা সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)

2025-12-26T08:56:24+00:00
2025-12-26T08:56:24+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, তারপর যা হলো
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৬ এএম 
সংগৃহীত ছবি
ঢাকায় বিএনপির গণসংবর্ধনা সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয় লঞ্চটি। লঞ্চটিতে প্রায় সহস্রাধিক যাত্রী থাকলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চাঁদপুরের দিকে এগোচ্ছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডকে ধাক্কা দেয় লঞ্চটি। এতে বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি তীরে নোঙর করে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।


মোহনপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, রাতে খবর পেয়ে মোহনপুর এলাকায় গিয়ে যাত্রীদের নিরাপদে তীরে নামানো হয়। পরবর্তী বিকল্প ইমাম হাসান-২ লঞ্চে করে কিছু যাত্রী পাঠানো হয়। এছাড়া কিছু যাত্রীকে স্পিডবোট ও সড়কে পথে পৌঁছে দেওয়া হয়েছে। যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫ এর সাথে বাল্কহেডের সংঘর্ষে কোন যাত্রী আহত হওয়ার তথ্য আমাদের কাছে নেই। 

আরআর


  বিষয়:   চাঁদপুর  লঞ্চ  বাল্কহেড  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: