চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক চাঁদপুর খবর ও বিজয় টিভির প্রতিনিধি সোহেল

2025-12-27T16:19:41+00:00
2025-12-27T16:20:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম  আপডেট: ২৭.১২.২০২৫ ৪:২০ পিএম
সোহের রুশদী (বাঁয়ে) ও এম এ লতিফ। সংগৃহীত ছবি
চাঁদপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক চাঁদপুর খবর ও বিজয় টিভির প্রতিনিধি সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এম এ লতিফ।

শনিবার (২৭ ডিসেম্বর) সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এর আগে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লবের সাবেক সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক কাদের পলাশ।

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ), শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ/দৈনিক খবর) ও তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি/সময়ের আলো), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. সেলিম রেজা  (দৈনিক চাঁদপুর কণ্ঠ) তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর)। 

কার্যকরী কমিটির সদস্য হলেন, অধ্যক্ষ (অব.) জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো),  জি এম শাহীন (এসএ টিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল ২৪/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা), ফারুক আহম্মদ (সময় টিভি/কালের কণ্ঠ), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ),  মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন), মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (দৈনিক নয়া দিগন্ত)।


সভায় চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। 

আরআর


  বিষয়:   চাঁদপুর  প্রেসক্লাব  কমিটি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: