চাঁদার জন্য কুপিয়ে-পিটিয়ে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মেহরাজ উদ্দিন নামে এক ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল চিহ্নিত সন্ত্রাসী। মুমূর্ষু

2025-12-29T00:00:03+00:00
2025-12-29T00:00:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদার জন্য কুপিয়ে-পিটিয়ে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ এএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মেহরাজ উদ্দিন নামে এক ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল চিহ্নিত সন্ত্রাসী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

এই ঘটনায় শনিবার রাতে হাতিয়া থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় আসামি হিসেবে স্থানীয় ইউনুছ মাঝিসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, মেহরাজ উদ্দিনের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এএসএম আরিফ জানান, মেহরাজের মাথায় আঘাত অনেক গভীরে চলে গেছে। তার অবস্থান সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মেহরাজ জানান, কয়েক দিন ধরে ইউনুছ মাঝি ও তার ছেলে হাছান, রাজুসহ পার্শ্ববর্তী আয়াত হোসেন তার কাছে চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এর আগেও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল। এসব কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর অভিযুক্ত ইউনুছ মাঝি ও তার সহযোগীরা মেহরাজ উদ্দিনের বাড়িতে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে জানমালের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়। এর এক সপ্তাহ পর ২৪ ডিসেম্বর সকালে মেহরাজ উদ্দিন যখন তার চাউল ভাঙ্গার মেশিনে কাজ করছিলেন তখন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা মেহরাজ উদ্দিনের মাথায় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এতে তার মাথার হাড় ও খুলি মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়। এ ছাড়া লোহার রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

আরআর



  বিষয়:   হাতিয়া  হত্যাচেষ্টা  ব্যবসায়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: