ঘন কুয়াশায় বাড়ছে রোগ-বালাই

আতিকুর রহমান, ঝালকাঠি

সারাদেশ

ঝালকাঠির মাঠজুড়ে চলছে রবি শস্যের আবাদ। সরিষা, টমেটো, শিম, লাউ, শালগম, বাঁধাকপি, আলু থেকে শুরু করে একাধিক রবি ফসল চাষে

2025-12-29T03:28:37+00:00
2025-12-29T03:28:37+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
ঘন কুয়াশায় বাড়ছে রোগ-বালাই
রবি শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা
আতিকুর রহমান, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ এএম 
টানা কুয়াশায় ঝালকাঠিতে অনেক ফসলেই বাড়ছে রোগ-বালাইয়ের প্রকোপ। ছবি : সময়ের আলো
ঝালকাঠির মাঠজুড়ে চলছে রবি শস্যের আবাদ। সরিষা, টমেটো, শিম, লাউ, শালগম, বাঁধাকপি, আলু থেকে শুরু করে একাধিক রবি ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 
অনেক ফসল ঘরে তোলার সময়ও হয়েছে। কিন্তু গত কয়েক দিন ধরে টানা কুয়াশায় অনেক ফসলেই বেড়েছে রোগ-বালাইয়ের প্রকোপ। কুয়াশা দীর্ঘস্থায়ী হলে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কৃষক ও কৃষিবিভাগ।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কুয়াশার কারণে ধানের চারা বিবর্ণ হয়ে যেতে পারে। সরিষায় বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে। আলুর পাতায় মড়ক লাগার আশঙ্কা আছে। সাধারণত এ সময় আম গাছে মুকুল আসে। তাই ভালো ফলন পেতে এ সময় বাড়তি যত্ন নিতে হবে। এসব বিষয়ে সমাধান পেতে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করে সমাধান নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক রিয়াজুল্লাহ বাহাদুর বলেন, এই সময়টা শাকসবজি ও আমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘন কুয়াশার কারণে বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণসহ নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

এভাবে বেশি দিন ঘন কুয়াশা থাকলে রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব ফসল সংগ্রহের সময় হয়ে গেছে সেসব ফসলের ক্ষতি বেশি হবে। 

তিনি আরও বলেন, রবি ফসলের ভালো ফলন পেতে মাঠে থাকা শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, ওলকপি, শালগম, গাজর, শিম, লাউ, কুমড়া, মটরশুঁটি এসবের নিয়মিত যত্ন নিতে হবে। ঘন কুয়াশার কারণে টমেটো ও আলুর মতো ফসলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেড়ে যায়। ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ মথ ধরে সহজে এ পোকা নিয়ন্ত্রণ করা যায়। এ ক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য ১৫টি ফাঁদ স্থাপন করতে হবে। ক্ষেতে পাচিং পদ্ধতিতে পতঙ্গভুখ পাখি বসার ব্যবস্থা করতে হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝালকাঠিতে এবার ২২ হাজার ১৬ হেক্টর জমিতে রবি শস্যের আবাদ হয়েছে। জেলার কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সার-বীজ ও নিয়মিত কৃষি বিভাগের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে ভালো ফসল হয়েছে। কিন্তু ঘন কুয়াশা দীর্ঘ সময় থাকলে রবি শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিন কথা হয় স্থানীয় কৃষক শাখাওয়াত হোসেনের সঙ্গে। এ সময় তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সবজিতে ছিটপড়া (দাগ) রোগ দেখা দেয়। এতে ফসলের মান নষ্ট হয়। এ ছাড়া দীর্ঘদিন কুয়াশা অব্যাহত থাকলে ফসলে পচন ধরে। 

সময়ের আলো/এআর

  বিষয়:   রবি  শস্য  ক্ষতি  আশঙ্কা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: