মাদারীপুরে অর্ধশত ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়া

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে সরদার ও হাওলাদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়

2025-12-31T02:56:27+00:00
2025-12-31T02:56:27+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
মাদারীপুরে অর্ধশত ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়া
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ এএম 
সংগৃহীত ছবি
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে সরদার ও হাওলাদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দফায় দফায় এই ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর এলাকার স্থানীয় সরদার ও হাওলাদার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরপর গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব আরও চরম আকার ধারণ করে। সবশেষ সরদার বংশের সামচু সরদারকে গত আগস্ট মাসে দেশীয় অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করে। প্রায় সাড়ে তিন মাস জেল খেটে সামচু সরদার জামিনে বের হন। এরপর আবার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

পরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকেও দুই গ্রুপের লোকজন তেড়ে আসে বলে খবর পাওয়া গেছে। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এদিকে, এলাকায় উত্তেজনা থাকায় উভয়পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   মাদারীপুর  অর্ধশত  ককটেল বিস্ফোরণ  ধাওয়া-পাল্টাধাওয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: