চাঁদপুরে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রি জমজমাট

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে গত তিনদিন ধরে হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়েছে। ভোর ও সন্ধ্যায় কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেমে এসেছে

2025-12-30T18:17:23+00:00
2025-12-30T18:17:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রি জমজমাট
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম 
চাঁদপুরে ফুটপাতে শীতবস্ত্র বিক্রি জমজমাট। ছবি : সময়ের আলো
চাঁদপুরে গত তিনদিন ধরে হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়েছে। ভোর ও সন্ধ্যায় কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেমে এসেছে শীতের আমেজ। এর প্রভাব পড়েছে কেনাকাটায়ও। শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা, আর এতে করে জমজমাট হয়ে উঠেছে শহরের ফুটপাতগুলো।

চাঁদপুর শহরের চৌধুরীঘাট, শহীদ মিনার প্রাঙ্গণ, আসান আলী মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ফুটপাতে চলছে শীতের পোশাকের রমরমা বেচাকেনা। সোয়েটার, জ্যাকেট, হুডি, শাল ও শিশুদের শীতের পোশাকে ভরে উঠেছে ফুটপাতের দোকানগুলো।

ফুটপাতে কেনাকাটা করতে আসা ক্রেতা নাজমুল হোসেন বলেন, ফুটপাতে পোশাকের মান বেশ ভালো, আবার দামও তুলনামূলক কম। তাই শীতের পোশাক কিনতে এখানে আসি। স্বল্প আয়ে পরিবারের সবার জন্য শীতের পোশাক কিনতে ফুটপাথই সবচেয়ে ভরসা।
আরও পড়ুন

অন্যদিকে ফুটপাতের বিক্রেতারাও সন্তোষ প্রকাশ করেছেন। শীতের পোশাক বিক্রেতা আলাউদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে শীত বাড়ার কারণে বিক্রি অনেক বেড়েছে। দিনে যা বিক্রি হতো, এখন সন্ধ্যার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। শীতের তীব্রতা আরও বাড়লে আগামী দিনগুলোতে ফুটপাতে কেনাকাটার চাপ আরও বাড়বে। 

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, চাঁদপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাতাসের আপেক্ষিক আদ্রতার গড় ছিল ৯৭%। বর্ধিত ৫ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

এএডি/


  বিষয়:   চাঁদপুর  শীত  শীতবস্ত্র  সারাদেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: