খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জে শোকের ছায়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মহাপ্রয়াণে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে

2025-12-31T17:28:29+00:00
2025-12-31T17:56:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জে শোকের ছায়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৫:৫৬ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণঞ্জে শোকের ছায়া। ছবি : সময়ের আলো
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মহাপ্রয়াণে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে সংহতি জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ীরা। সাধারণ মানুষও নানাভাবে শোক প্রকাশ করেছেন। 

বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা দেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলায় মানুষের মধ্যে শোকের অনুভূতি স্পষ্ট। মরহুমার মাগফেরাত কামনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ মিলিতভাবে দোয়া ও স্মরণসভায় অংশ নেন।

স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে আজ তারা দোকানপাট বন্ধ রেখেছে। সবার কাছে শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করার আহ্বানও জানান তারা।

এর আগে, গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিষয়টি জানার পরপরই নারায়ণগঞ্জ জুড়ে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুর খবরে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে থাকেন।


মঙ্গলবার সকাল থেকেই ফেসবুকে একের পর এক শোকবার্তা, স্মৃতিচারণ ও আবেগঘন পোস্ট দিতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। একই সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কোরআন খতম, দোয়া মহফিল, শোক বইতে স্বাক্ষর, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জের বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থী, মহানগর জামায়াত, জেলা ও মহানগর বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল, এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন, স্থানীয় সংবাদমাধ্যম নিউজ নারায়ণগঞ্জ, প্রেস নারায়ণগঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শোক প্রকাশ করেছে।

এফআর


  বিষয়:   খালেদা জিয়ার মৃত্যু  নারায়ণঞ্জে শোকের ছায়া  ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: