পদত্যাগের দু’দিনের মাথায় ফের দায়িত্বে ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদত্যাগ করার দুইদিনের মাথায় ফের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে ফিরছেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান।তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার

2026-01-01T17:16:05+00:00
2026-01-01T17:47:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পদত্যাগের দু’দিনের মাথায় ফের দায়িত্বে ডা. সায়েদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৫:৪৭ পিএম  (ভিজিট : ১২৯)
ডা. সায়েদুর রহমান। ছবি : সংগৃহীত
পদত্যাগ করার দুইদিনের মাথায় ফের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে ফিরছেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান। 

তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত মঙ্গলবার ওই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। তবে প্রজ্ঞাপনে এর কারণ ব্যাখ্যা করা হয়নি।

কিন্তু সরকারপ্রধানের দফতরের একজন কর্মকর্তা বলেন, প্রশাসনিক নিয়ম মানতে গিয়েই তার পদত্যাগ ও পুনর্নিয়োগের এই জটিলতা করতে হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) উপাচার্য থাকা অবস্থায় গত নভেম্বর মাসে সায়েদুর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার চাকরির মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।

চাকরির অবসরের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এক মাস আগে বিশেষ সহকারীর পদ থেকে ইস্তফা দেন, যা গত মঙ্গলবার গ্রহণ করা হয়। অবসর গ্রহণের পর সরকার তাকে পুনরায় একই পদে নিয়োগ দিয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   পদত্যাগ  প্রধান উপদেষ্টা  বিশেষ সহকারী  ডা. সায়েদুর রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: