ট্রাম্পের নববর্ষের পার্টিতে অতিথি নেতানিয়াহু

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিলাসবহুল মার-আ-লাগো রিসোর্টে জাঁকজমকপূর্ণ নববর্ষের পার্টি আয়োজন করেছেন। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আতিথ্য দিয়েছেন। সামাজিক

2026-01-01T22:44:32+00:00
2026-01-01T22:44:32+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের নববর্ষের পার্টিতে অতিথি নেতানিয়াহু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ পিএম 
বিলাসবহুল মার-আ-লাগো রিসোর্টে জাঁকজমকপূর্ণ নববর্ষের পার্টি আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিলাসবহুল মার-আ-লাগো রিসোর্টে জাঁকজমকপূর্ণ নববর্ষের পার্টি আয়োজন করেছেন। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আতিথ্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে এ দৃশ্য দেখা যায়। 

ফ্লোরিডার পাম বিচে গত সোমবার ট্রাম্পের বাসভবনে পৌঁছান নেতানিয়াহু। গতকাল বুধবার রাতে প্রকাশিত একটি পোস্টে দেখা যায়, টাক্সিডো পরা ট্রাম্পের পাশে পার্টিতে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 

এই পার্টিতে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ও সাবেক নিউইয়র্কের মেয়র রুডি জুলিয়ানি, সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের হুসেইন সাজওয়ানি, ট্রাম্পের দুই ছেলে এরিক ও ডন জুনিয়রসহ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। 


এর আগে গাজা যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকের সময় ট্রাম্প মজা করে নেতানিয়াহুকে নববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণের কথা বলেছিলেন। 

গাজায় যুদ্ধবিরতিকে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের বড় সাফল্য হিসেবে দেখা হলেও, হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা মনে করছেন, পরবর্তী ধাপ বাস্তবায়নে নেতানিয়াহু দেরি করছেন। তবে ট্রাম্প এই মতভেদকে গুরুত্ব না দিয়ে বলেন, ‘ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখন দায়িত্ব হামাসের।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ট্রাম্প  নববর্ষের পার্টি  অতিথি নেতানিয়াহু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: