ধারাবাহিকে বছর শুরু মৌসুমীর

আনন্দ সময় প্রতিবেদক

মাঝে দুই বছরের বিরতির পর গত বছরের শেষ দিকে ধারাবাহিক নাটকে ফেরেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এরপর বিভিন্ন গল্পে দেখা গেছে

2026-01-02T03:58:34+00:00
2026-01-02T03:58:34+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
ধারাবাহিকে বছর শুরু মৌসুমীর
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ এএম 
মৌসুমী হামিদ। ছবি : সংগৃহীত
মাঝে দুই বছরের বিরতির পর গত বছরের শেষ দিকে ধারাবাহিক নাটকে ফেরেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এরপর বিভিন্ন গল্পে দেখা গেছে তাকে। তবে ধারাবাহিক নাটক দিয়ে নতুন বছর শুরু করলেন অভিনেত্রী। বছরের প্রথম দিন গতকাল থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছে ‘বিশ্বাস বনাম সরদার’ ধারাবাহিক নাটকের। নাট্যকার বৃন্দাবন দাশের রচনায় এর পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। 

একই গ্রামে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ প্রভাবশালী এই দুটি পরিবারের দ্বন্দ্ব নিয়েই এগিয়েছে এর কাহিনি। বছরের পর বছর ধরে তাদের মধ্যে চলে আসছে চরম বৈরিতা। এক বাড়ির যেকোনো প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্য আনন্দের অনুষঙ্গ। এভাবে দুই পরিবারের দ্বন্দ্ব এমন এক অসুস্থ পর্যায়ে পৌঁছে যায় যে, নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করতেও তারা পিছপা হয় না। তাদের থেকে তৈরি নানা ঘটনা গ্রামের মানুষ উপভোগ করেন। তবে কিছু মানুষ সুবিধাও নেওয়ার চেষ্টা করেন। তাদের দ্বন্দ্ব জিইয়ে রাখতে নানাভাবে ইন্ধনও দিয়ে থাকে। দুই পরিবারের এ রকম প্রতিযোগিতা নানা কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়। আবার কখনো বেদনাদায়ক ঘটনাও ঘটে। এভাবেই এগিয়েছে ‘বিশ্বাস বনাম সরদার’ নাটকের গল্প।
Advertisement
 
পরিচালক সকাল আহমেদ বলেন, আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসবে এই নাটকে। দুটি পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের নানা অসংগতি যেমন তুলে ধরা হবে, তেমনি মানবিক ও সুন্দর বার্তাও থাকবে। আশা করি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন। 

নাটকটি প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, এখন আসলে কাজ কম করা হয়। মানসম্মত গল্প ও চরিত্র না হলে অভিনয় করি না। হিমু আকরামের ‘ঘুরিতেছে পাংখা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অনেক দিন পর ধারাবাহিকে ফেরা হয় গত বছরের সেপ্টেম্বর। এরপর একাধিক ধারাবাহিকে যুক্ত হয়েছি। ‘বিশ্বাস বনাম সরদার’ নাটকের গল্পটি ভালো লেগেছে বলেই অভিনয় করেছি। হাস্যরসের পাশাপাশি সামাজের কিছু বাস্তবতা তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। দর্শকদের ভালো লাগবে।

‘বিশ্বাস বনাম সরদার’ ধারাবাহিকে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ। 

নাটকের পাশাপাশি সিনেমাতেও সুনাম রয়েছে মৌসুমী হামিদের। এরই ধারাবাহিকতায় ‘ট্রাইব্যুনাল’ নামে নতুন একটি সিনেমায় কাজ করছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। ইতিমধ্যে সিনেমার ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে। 

সময়ের আলো/এসকে/ 












  বিষয়:   ধারাবাহিক  মৌসুমী 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: