নতুন বছরের
প্রথম দিনে নতুন গান হাজির হলেন কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। গানের শিরোনাম
‘একটাই পরিচয়’। মাহতিমের সঙ্গে দ্বৈত গেয়েছেন ইমু। লিখেছেন এন আই বুলবুল।
মোহাম্মদ তামিম ইসলামের সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি।
নতুন
গান প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, আমার সঙ্গে ইমু দ্বৈত গেয়েছেন। নতুন হলেও
তিনি অনেক ভালো করেছেন। রোমান্টিক কথার এই গানটির সুর শ্রোতাদের মনে দাগ
কাটবে আশা করছি। নতুন বছরে আমার ‘একটাই পরিচয়’ হোক সবার জন্য উপহার।
ইমু
বলেন, এটি আমার নতুন বছরে প্রথম মৌলিক গান। নিজের মৌলিক গান দিয়ে নতুন বছর
শুরু করলাম। চলতি বছরে আরও কয়েকটি মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসব।
মৌলিক গানেই নিজেকে পরিচিত করতে চাই। গানটির ভিডিও পরিচালনা করেছেন খালেদ
সাইফুল্লাহ। এটি শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে গতকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে প্রথম নজরে এসেছিলেন মাহতিম। এখন দুই বাংলায় তার সমান চাহিদা।
সময়ের আলো/এসকে/