কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বছরের প্রথম দিন মা হওয়ার খবর জানিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বেবি বাম্প

2026-01-02T11:43:13+00:00
2026-01-02T11:43:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম 
জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বছরের প্রথম দিন মা হওয়ার খবর জানিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করেন সালহা খানম নাদিয়া। ছবিটি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের সুখবরটি শেয়ার করেন তারা।  

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, স্বামী সালমান আরাফাত ও তার ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। তবে কবে তিনি মা হয়েছেন পোস্টে তা উল্লেখ করেননি।

ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।’

কন্যার নাম জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।’

২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন।

তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। কাজ করেছেন চলচ্চিত্রেও। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় দেখা গেছে তাকে।

এ ছাড়া কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।


  বিষয়:   নাদিয়া  মা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: