সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের

2026-01-02T19:56:17+00:00
2026-01-02T19:56:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৪০)
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত ২। গ্রাফিক : সময়ের আলো
মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের হাসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার আশুলিয়া থানার সন্দ্বীপ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ (১৬) এবং একই এলাকার জাফর মিয়ার ছেলে মিরাজ (২১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজগামী একটি প্রাইভেটকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক হয়ে হাসাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে একটি মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুইটি মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এএ/জেডআই


  বিষয়:   মানিকগঞ্জ  সিংগাইর  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: