জানা গেছে, পূর্বনির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে কক্সবাজার-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী সাত প্রার্থীর মোট দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। অন্যজন হলেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা।
এদিকে, আসনটি বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।
তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।
এফআর