প্রশাসনের অভিযানের পরও চলছে ‘ব্যক্তিগত’ ব্রিজ নির্মাণের কাজ

গজারিয়া (প্রতিনিধি) মুন্সীগঞ্জ

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে খাল দখল করে ‘ব্যক্তিগত’ ব্রিজ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সেতু

2026-01-02T22:43:58+00:00
2026-01-02T22:58:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
প্রশাসনের অভিযানের পরও চলছে ‘ব্যক্তিগত’ ব্রিজ নির্মাণের কাজ
গজারিয়া (প্রতিনিধি) মুন্সীগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ১০:৫৮ পিএম
নিমার্ণধীন ব্রিজ। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে খাল দখল করে ‘ব্যক্তিগত’ ব্রিজ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সেতু নির্মাণ কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। তবে বর্তমানেও সেতুর নির্মাণ কাজ চলমান থাকতে দেখা গেছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেতু তৈরির জন্য পিলার নির্মাণের কাজ করছেন ১০-১২জন শ্রমিক। খালটির দুই পাড়ে দুটি করে চারটি পিলার তৈরির প্রাথমিক কাজ শেষ করেছে তারা। 

শ্রমিকরা জানায়, কংক্রিটের পিলারের উপর স্টিলের ডেক বসিয়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে।

জানা গেছে, উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের চালকান্দি এলাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজের ছোট ভাই আব্দুল জলিল বেপারী। বাড়িটি প্রবহমান খালের অন্য প্রান্তে হওয়ায় যাতায়াতের জন্য অবৈধভাবে সরকারি খাল দখল করে একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন তিনি। এতে খাল রক্ষায় ইউএনও কাছে অভিযোগ করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ করে দেন গজারিয়ার ইউএনও মো. মাহমুদুল হাসান।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি নির্মাণে সরকারের কোনো কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। বর্ষাকালে এই খাল দিয়ে ছোট-বড় অনেক নৌযান চলাচল করে। অপরিকল্পিতভাবে এই ব্রিজটি নির্মাণ করা হলে নৌযান চলাচলে সমস্যা তৈরি হবে। পাশাপাশি দক্ষ প্রকৌশলী বাদ দিয়ে শুধুমাত্র অদক্ষ শ্রমিক দিয়ে এ ধরনের ব্রিজ নির্মাণ করা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

‘নদী, খাল ও পরিবেশ বাঁচাও’ আন্দোলনের আহ্বায়ক শফিক ঢালী বলেন, আমি নিজে বিষয়টি দেখেছি। কেউ চাইলেই তার ব্যক্তিগত প্রয়োজনে অপরিকল্পিতভাবে সরকারি নদী বা খালের উপর সেতু নির্মাণ করতে পারে না। সেতু নির্মাণ করবে সরকারি প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমি প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।

জানতে চাইলে এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন বলেন, ব্যক্তিগত কাজে খালের উপর অনুমোদন ছাড়া এভাবে কেউ চাইলেই ব্রিজ নির্মাণ করতে পারেনা। ব্রিজ অবশ্যই সরকার নির্মাণ করে এবং তার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে।

তবে অনুমতি ছাড়াই সেতু নির্মাণের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত আব্দুল জলিল বলেন, এখানে প্রতি বছর বাঁশের সাঁকো নির্মাণ করতে হয়। তাই চালকান্দি এলাকার ২৫-৩০টি পরিবারের চলাচলের সুবিধার্থে নিজ খরচে ব্রিজ নির্মাণ কাজ করছি।


ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছি। আগামীকালের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তৎক্ষণাৎ কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। 

তিনি আরও বলেন, আগামীকালের মধ্যে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আমরা কঠোর পদক্ষেপ নেবো।

এফআর


  বিষয়:   মুন্সীগঞ্জ  গজারিয়া  প্রশাসনের অভিযানের পরেও  খাল দখল করে  ব্যক্তিগত  ব্রিজ নির্মাণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: