নাজনীন নীহার অ্যারেঞ্জ ম্যারেজ

আনন্দ সময় প্রতিবেদক

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের মন জয় করে চলেছেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। গত বছরে ১১টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি।

2026-01-03T03:39:43+00:00
2026-01-03T03:39:43+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
নাজনীন নীহার অ্যারেঞ্জ ম্যারেজ
নতুন বছর ২০২৬
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ এএম 
অভিনেত্রী নাজনীন নীহা। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের মন জয় করে চলেছেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। গত বছরে ১১টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। প্রতিটি নাটকই সাড়া ফেলেছে। নতুন বছরে আসছে নীহার নতুন নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এটি নির্মাণ করেছেন ছোট ও বড়পর্দার আলোচিত পরিচালক শিহাব শাহীন। গল্প ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক। 

‘অ্যারেঞ্জ ম্যারেজ’র কাহিনী গড়ে উঠেছে একটি বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা জটিলতা নিয়ে। এতে দেখা যাবে বিয়ের পর থেকে তৌসিফ ও নীহা একে অন্যকে ঠিকভাবে বুঝতে পারছেন না। অজানা-অচেনা একজন মানুষের সঙ্গে জীবনের বাকি অংশ কীভাবে কাটাবে তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে। যে ভালোবাসার বন্ধন গড়ে ওঠার মাধ্যমে দুজন মানুষ দীর্ঘ পথ পাড়ি দেয়, সেই বন্ধনটা কীভাবে জুড়ে যাবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 

কিন্তু সংসার-ধর্ম যে পালন করতেই হবে, এই ভাবনা দুজনকে ঘিরে ধরেছে। যার পরিপ্রেক্ষিতে নানা ঘটনার জন্ম নেয়। নাটকে নাজনীন নীহার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য প্রমুখ। ২০২৬ সালকে বরণ করে নিতে শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাচ্ছে।

নাটকটি প্রসঙ্গে নাজনীন নীহা বলেন, গল্পটা আমাদের চেনা জগতের। প্রতিটি চরিত্রে মিশে আছে চেনা মানুষের ছায়া। তাই একটি গল্প হলেও বাস্তব বলেই মনে হবে দর্শকের। প্রথম যখন গল্পটা শুনি, তখনই ভালো লেগে গিয়েছিল। মনে হয়েছিল, এই গল্পের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে সহজেই একটি সংযোগ তৈরি করা যাবে। আশা করছি, ইউটিউবে ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ মুক্তির পর দর্শক মনে নতুন করে সাড়া ফেলবে। এটি নতুন বছরে দর্শকদের জন্য আমার উপহার। নাজনীন নীহা প্রথম অভিনয় করেন ২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটকে। প্রথম নাটকেই সবার নজরে আসেন তিনি। রোমান্টিক গল্পের এই নাটকে নীহার বিপরীতে অভিনয় করেন ফারহান আহমেদ জোভান।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  নাজনীন নীহা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: