জনগণ নিজেরাই ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারের নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত হবে। দেশের মানুষ এখন তাদের অধিকার

2026-01-03T22:35:18+00:00
2026-01-03T22:35:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জনগণ নিজেরাই ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম   (ভিজিট : ১২৯)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারের নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত হবে। দেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। এবার তারা নিজেরাই ভোট পাহারা দেবে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের মানুষের ঘরে ঘরে যেতে হবে। ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।


সভায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাসহ পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরআর


  বিষয়:   সালাহউদ্দিন আহমদ  বিএনপি  ভোট  জনগণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: