মাদুরো ও তার স্ত্রীর বিচার আমেরিকার মাটিতে হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
শনিবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প দাবি করেন, ‘মার্কিন আদালতের কাছে মাদুরোর অপরাধের অনেক প্রমাণ রয়েছে। যা ভয়াবহ এবং শ্বাসরুদ্ধকর।’
তিনি দাবি করেন, ‘মাদুরো ক্ষমতায় থাকাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাস এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিলেন, যা কেবল আমাদের জনগণকেই নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ ছিল।’
এর আগে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়। মাদুরো ও তার স্ত্রীকে আটক করার সময় কয়েকজন আহত হয়েছেন। তবে মাদুরো ও তার স্ত্রী ফিরে এসেছেন, তাদের পরিস্থিতি ভালো থাকার কথা বলে জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমেরিকা ভেনেজুয়েলায় দ্বিতীয় এবং আরও বড় আক্রমণ চালানোর জন্য প্রস্তুত, তবে তাদের প্রথম অভিযানের সফলতার কারণে এটি করার সম্ভাবনা কম।’
সময়ের আলো/কেএইচও