সেরা নাটক ‘তোমাদের গল্প’

আনন্দ সময় প্রতিবেদক

টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ২০২৫ সালজুড়েই ইউটিউব নাটকের দর্শক ছিল চোখে পড়ার মতো। ট্রেন্ডিং ঘিরে বিভিন্ন সময় আলোচনায় এসেছে নাটক।গল্পের বৈচিত্র্য,

2026-01-04T03:13:10+00:00
2026-01-04T03:13:10+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সেরা নাটক ‘তোমাদের গল্প’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৩ এএম 
সংগৃহীত ছবি
টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ২০২৫ সালজুড়েই ইউটিউব নাটকের দর্শক ছিল চোখে পড়ার মতো। ট্রেন্ডিং ঘিরে বিভিন্ন সময় আলোচনায় এসেছে নাটক। 
গল্পের বৈচিত্র্য, জনপ্রিয় অভিনেতাদের উপস্থিতি এবং বাস্তবধর্মী উপস্থাপনার কারণে এসব নাটক আলাদা করে নজর কেড়েছে। এর মধ্যে ব্যাপক সাড়া ফেলে মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’। 

একক নাটকের মধ্যে গত বছর ভিউয়ের দৌড়ে শীর্ষে এগিয়ে রয়েছে নাটকটি। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘তোমাদের গল্প’ নাটকটি ৩ কোটি ৫৯ লাখ ৯ হাজার ভিউ অতিক্রম করেছে। নাটকে যৌথ পরিবারের মধ্যে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে। দেড় ঘণ্টার এই নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া নিয়ে এর গল্প। নাটকে পাঁচ প্রজন্মের শিল্পী অভিনয় করেছেন। 

একেবারে তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী থেকে শুরু করে ৮২ বছর বয়সি দিলারা জামানও আছেন। ছিলেন সাবেরী আলম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, ফারহান আ মেদ জোভান। তবে নাটকে জোভান-তটিনীর রসায়ন ভিন্ন মাত্রা যোগ করে । 

নাটকটি নিয়ে এই জুটির ভাষ্য, আমাদের জুটি বরাবরই দর্শক পছন্দ করেন। তাদের ভালোবাসার কারণেই পরিচালকদের কাছে আমাদের বাড়তি চাহিদা রয়েছে। সেই ধারাবাহিকতায় ঈদ আয়োজনে ‘তোমাদের গল্প’ নাটকটি প্রচারে আসার পর দর্শক গ্রহণ করেন। ‘তোমাদের গল্প’ নাটকটি প্রচারিত হয় গত বছরের ৩১ মার্চ। 
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: