চট্টগ্রামে দুই লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্ক্র্যাপ বোঝাই এমভি টিটু-এইট নামে একটি

2026-01-04T20:17:39+00:00
2026-01-04T20:17:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে দুই লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম 
চট্টগ্রামে দুই লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্ক্র্যাপ বোঝাই এমভি টিটু-এইট নামে একটি জাহাজ কাত হয়ে গেছে।

রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার দিবাগত গভীর রাতে নগরীর মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটে। 

বন্দর সূত্র জানায়, দুর্ঘটনায় কাত হয়ে যাওয়া জাহাজটিতে আছে লোহার রড তৈরির কাঁচামাল (স্ক্র্যাপ)। তবে পুরোপুরি ডুবে না যাওয়ায় সতর্কভাবে স্ক্র্যাপ খালাস অব্যাহত আছে।  

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, কাত হওয়া জাহাজটি আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ বহন করছিল। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন।


বন্দরের নৌ বিভাগ জানায়, ঘটনার সময় কুয়াশার কারণে দুটি জাহাজ কাছাকাছি আসলেও দেখেনি। এতে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হতে পারে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  দুই লাইটার জাহাজ  মুখোমুখি সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: