রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রেখেছিল ঢাকা ক্যাপিটালস। লক্ষ্য তাড়ায় শুরুটাও ছিল আশাব্যঞ্জক। তবে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ের গতি বাড়াতে না পারায় শেষ পর্যন্ত হার মানতে হয় ঢাকাকে।
রোববার (৪ জানুয়ারি) সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ।
আরও পড়ুন
জবাবে খেলতে নেমে ঢাকা ক্যাপিটালস নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াইয়ে ছিল শেষ পর্যন্ত। মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত মিললেও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা থামে ১৫০ রানের ঘরে।
শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ১০ রান। তবে মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় ঢাকার ব্যাটাররা। ফলে মিঠুনের অর্ধশতকও ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি।
বিস্তারিত আসছে…
এএডি/