জাবির হলে বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। তার নাম

2026-01-05T00:19:26+00:00
2026-01-05T00:19:26+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
জাবির হলে বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৯ এএম 
অভিযুক্ত ছাত্রদল কর্মী ফজলে আজওয়াদ ও জব্দকৃত মদ। সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। তার নাম মো. ফজলে আজওয়াদ। 
রোববার (৪ জানুয়ারি) রাতে হলের ৭২৩ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।

ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী। তার গ্রামের বাসা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

এছাড়াও, তিনি শাখা ছাত্রদলের বর্ধিত কমিটির ২ নং সদস্য এবং সবশেষ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মোশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে কাজী নজরুল হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় হল প্রশাসন ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ তাকে আটক করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আজওয়াদ জানান, তিনি মদগুলো থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য জামালপুরের বর্ডার অঞ্চল থেকে এনেছেন।

প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর


  বিষয়:   জাবি  হলে  বিদেশি মদসহ  ছাত্রদল কর্মী  আটক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: