এলো হৃদয় খান-মোনালিসার ‘ট্র্যাপড’

আনন্দ সময় প্রতিবেদক

নতুন বছরকে স্বাগত জানিয়ে নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ও মডেল মোনালিসা অভিনীত শর্ট ফিল্ম ‘ট্র্যাপড’। সম্প্রতি হৃদয়

2026-01-05T05:31:42+00:00
2026-01-05T05:31:42+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এলো হৃদয় খান-মোনালিসার ‘ট্র্যাপড’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ এএম 
সংগৃহীত ছবি
নতুন বছরকে স্বাগত জানিয়ে নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ও মডেল মোনালিসা অভিনীত শর্ট ফিল্ম ‘ট্র্যাপড’। সম্প্রতি হৃদয় খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে ফিল্মটি মুক্তি পেয়েছে। শুধু অভিনয় নয়, এর পরিচালকও শিল্পী নিজেই।

প্রায় ৩০ মিনিটের এই শর্টফিল্মটি নির্মিত হয়েছে নিউইয়র্ক শহরের পটভূমিতে, যেখানে প্রেম, রহস্য ও নাটকীয় টানটান উত্তেজনা একসঙ্গে ফুটে উঠেছে। চলচ্চিত্রের কিছুু দৃশ্য ইতিমধ্যে হৃদয় নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

সেখানে তিনি লিখেছেন, স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকরা তোমাকে তা দিতে চায়। শর্টফিল্মে হৃদয় খানের সঙ্গে দেখা গেছে জনপ্রিয় মডেল মোনালিসাকে, যিনি দীর্ঘ বিরতি ভেঙে আবার পর্দায় ফিরেছেন। মোনালিসার সঙ্গে হৃদয় খানের পারফরম্যান্স দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। এ ছাড়া নিউইয়র্কের স্থানীয় শিল্পীরাও শর্টফিল্মটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

হৃদয় খান জানান, এটি তার জীবন থেকে অনুপ্রাণিত একটি গল্প। নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় নিয়ে কাজটি তৈরি করেছি। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা। ‘ট্র্যাপড’ শুধু একটি শর্টফিল্ম নয়, এটি দর্শকের জন্য এক নতুন অভিজ্ঞতা, যেখানে ছোট সময়ের মধ্যে টানটান গল্প ও নাটকীয়তা একসঙ্গে উপভোগ করা যাবে।

সময়ের আলো/এআর
  বিষয়:   হৃদয় খান  মোনালিসা 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: