নববর্ষ উপলক্ষে ঢাবিতে পিঠা উৎসব

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

নববর্ষ উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব ২০২৬।সোমবার (৫ জানুয়ারি) টিএসসির পায়রা চত্বরে

2026-01-05T14:18:16+00:00
2026-01-05T14:18:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
নববর্ষ উপলক্ষে ঢাবিতে পিঠা উৎসব
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:১৮ পিএম 
নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব। ছবি : সংগৃহীত
নববর্ষ উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব ২০২৬।

সোমবার (৫ জানুয়ারি) টিএসসির পায়রা চত্বরে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পিঠা উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে থেকে স্টলগুলোতে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আজকে পিঠা উৎসবের আয়োজন করেছে ছাত্র অধিকার পরিষদ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠন ক্যাম্পাসে জনকল্যাণ মূলক, ছাত্র কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এর প্রবণতা গত এক দের বছরে বেড়েছে। এটি আশার কথা। একটি বার্তা আমাদের পৌঁছানো দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা সমাজকে নিয়ে চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠন আমাদের সম্প্রসারিত পরিবারের অংশ। আমার চাই এই ধরণের আয়োজনে সমাজের সকল অংশীদার অংশগ্রহণ করুক। আমার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি। চূড়ান্ত বিচারে বিশ্ববিদ্যালয়কে সমাজের সবাইকে নিয়েই বাঁচাতে হবে।
আরও পড়ুন

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ,গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানসহ আরো দলীয় নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।

এএডি/


  বিষয়:   নববর্ষ  ঢাবি  পিঠা উৎসব  ঢাকা বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: