কক্সবাজার পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

কক্সবাজার প্রতনিধি

সারাদেশ

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে বিপুল

2026-01-05T15:14:50+00:00
2026-01-05T15:27:39+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কক্সবাজার পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান
কক্সবাজার প্রতনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৩:২৭ পিএম
কক্সবাজারের রামু এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা। ছবি : সংগৃহীত
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের একটি গহীন পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।

Advertisement
পুলিশ জানায়, রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ‘আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া’ নামক একটি অত্যন্ত দুর্গম ও গহীন পাহাড়ি এলাকায় কিছু অসাধু ব্যক্তি গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ভোর সাড়ে ৬টার দিকে ওই আস্তানাটি ঘিরে ফেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ৩-৪ জন অস্ত্র কারিগর ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন

অভিযান শেষে সকাল সাড়ে ৮টার দিকে আস্তানাটি তল্লাশি করে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে, ২টি তাজা রাইফেলের গুলি ও ৪টি শটগানের খালি খোসা।বন্দুকের ২টি বাট, ৩টি ট্রিগার বক্স এবং ৬টি লম্বা পাইপ (নল হিসেবে ব্যবহৃত)। অস্ত্র তৈরির জন্য বিশেষায়িত ১টি হাওয়ার মেশিন ও ১টি শান দেওয়ার মেশিন। করাত, হাতুড়ি, প্লাস, বাটাল, করাত ব্লেড এবং ৭টি ছোট-বড় রেতসহ অসংখ্য যন্ত্রাংশ।

কক্সবাজার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গহীন পাহাড়ের নির্জনতাকে কাজে লাগিয়ে চক্রটি অপরাধীদের জন্য দেশীয় অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছিল। এই ঘটনায় রামু থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

এএডি/
  বিষয়:   কক্সবাজার  পাহাড়  অস্ত্র কারখানা  সরঞ্জাম  গুলি  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: