ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৪ জানুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে

2026-01-05T17:17:29+00:00
2026-01-05T17:17:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৩৭)
সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের পোশাক, একটি ওয়াকিটকি, দুটি প্লাস্টিকের অস্ত্র ও কভার এবং একটি জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল হক স্বপন (৫৪), মো. আনোয়ার হোসেন (৫৬) ও আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)।


সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। নতুন মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   র‌্যাব  ডাকাতি  প্রস্তুতি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: