লোহাগড়ায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় ইজিবাইকচালক মো. দুলু শেখকে কুপিয়ে গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত দুলু শেখ বর্তমানে লোহাগড়া সরকারি হাসপাতালে

2026-01-05T19:09:25+00:00
2026-01-05T19:09:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লোহাগড়ায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম 
হাসপাতালে চিকিৎসাধীন আহত দুলু শেখ। সংগৃহীত ছবি
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইকচালক মো. দুলু শেখকে কুপিয়ে গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত দুলু শেখ বর্তমানে লোহাগড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দিঘলিয়া তেলের পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

মো. দুলু শেখ উপজেলার দিঘলিয়া নোয়াগ্রামের মো. ছিরু শেখের ছেলে। 

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকাল ৩টার দিকে দুলু শেখ তার ইজিবাইক নিয়ে লক্ষ্মীপাশা স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব পরিচিত মো. রাকিব মন্ডল (২৮) দিঘলিয়া যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া করেন। যাওয়ার পথে আরও চারজন যাত্রী (একজন নারীসহ) গাড়িতে উঠেন।

গাড়িটি দিঘলিয়া তেলের পাম্পের দক্ষিণ পাশে পৌঁছালে রাকিব মন্ডল কৌশলে চালককে কাঁচা রাস্তায় নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ-ছয়জন ‘সন্ত্রাসী’ চালক দুলু শেখকে টেনে নিচে নামায়।

‘সন্ত্রাসী’ রাকিব মণ্ডলের হুকুমে আবু সাইদ দেশীয় অস্ত্র দিয়ে দুলু শেখকে কোপ দেয়। এতে তিনি বাম পায়ের হাঁটুতে আঘাত পান। অন্য ‘সন্ত্রাসী’ মাহাবুর শেখ লোহার রড দিয়ে পিটিয়ে দুলু শেখের হাত ভেঙে দেয়। এ সময় রোকেয়া বেগম ওরফে জান্নাত নামে এক নারী সহযোগী তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার পকেটে থাকা চার হাজার টাকা ও ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ‘সন্ত্রাসী’রা।


পরে স্থানীয়রা আহত দুলু শেখকে উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় দুলু শেখ বাদী হয়ে রাকিব মন্ডল, মুজিবর শেখ, আবু সাইদ, মাহাবুর শেখ ও রোকেয়া বেগমসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

ভুক্তভোগী দুলু শেখ বলেন, আমি গরিব মানুষ, ইজিবাইক চালিয়ে আমার সংসার চলে। ওরা আমাকে মেরে পঙ্গু করে গাড়িটি নিয়ে গেল। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগরে ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

আআ/আরআর


  বিষয়:   নড়াইল  ইজিবাইক  ছিনতাই  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: