সুন্দরবনে পর্যটনবাহী বোটসহ নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সুন্দরবনে পর্যটনবাহী প্রায় ৪০০ জালিবোটসহ লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মোংলা নৌযান মালিক ও শ্রমিক-কর্মচারীরা।সোমবার (৫ জানুয়ারি) সকাল

2026-01-05T21:41:02+00:00
2026-01-05T21:41:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুন্দরবনে পর্যটনবাহী বোটসহ নৌযান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম 
সুন্দরবনে পর্যটনবাহী বোটসহ নৌযান চলাচল বন্ধ। সংগৃহীত ছবি
সুন্দরবনে পর্যটনবাহী প্রায় ৪০০ জালিবোটসহ লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মোংলা নৌযান মালিক ও শ্রমিক-কর্মচারীরা। 

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকেই সুন্দরবনে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজ ভোর থেকে সুন্দরবনের উদ্দেশ্যে মোংলার পিকনিক কর্নারে আসা পর্যটকেরা ধর্মঘটের কারণে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

এর আগে রোববার মোংলার ফেরিঘাট এলাকায় থাকা অন্তত ৩০টি জালিবোটের ওপরের অংশের অবকাঠামো কেটে ও ভেঙে সেসব মালামাল নিয়ে যায় নৌপরিবহন অধিদপ্তর (খুলনা)। নৌপরিবহন অধিদপ্তরের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বোটমালিকেরা ধর্মঘটের ডাক দিয়েছে।

সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, আজ ভোর থেকেই এখানে নৌযান ও পর্যটক আসতে পারছে না। শুনেছি নৌপরিবহন অধিদপ্তর রোববার পর্যটনবাহী নৌযানগুলোয় অভিযান চালিয়েছে। এই কারণে নৌযান চলাচল বন্ধ রেখেছেন নৌযান মালিকেরা।


নৌপরিবহন অধিদপ্তরের খুলনার পরিদর্শক মো. রাশেদুল আলম বলেন, জালিবোটগুলোর ওপরের অংশের অবকাঠামো সরানো হয়েছে। যাতে বোটের স্থিতিশীলতা বজায় থাকে, দুর্ঘটনাকবলিত না হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। 

আরআর

  বিষয়:   সুন্দরবন  পর্যটন  বোট  নৌযান  বন্ধ  পর্যটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: