আমি সৎ, আমার দেশের প্রেসিডেন্ট : মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলার শুনানি চলাকালে তিনি

2026-01-05T23:53:04+00:00
2026-01-06T17:08:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
আমি সৎ, আমার দেশের প্রেসিডেন্ট : মাদুরো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৫:০৮ পিএম  (ভিজিট : ২৫০)
নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলার শুনানি চলাকালে তিনি বিচারককে বলেছেন, আমি একজন সৎ মানুষ, আমার দেশের প্রেসিডেন্ট।

সোমবার (৫ জানুয়ারি) সকালে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হেলিকপ্টারে করে হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নিয়ে যাওয়া হয়। খবর আলজাজিরার।  

আদালতে তিনি আরও বলনে, তার দেশ থেকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে।

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সম্পর্কিত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।


এদিকে ভেনেজুয়েলায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গুতেরেস বিবৃতিতে এ মন্তব্য করেন। 

সময়ের আলো/ এসকে/ 


  বিষয়:   প্রেসিডেন্ট  মাদুরো  ভেনেজুয়েলা  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: