মঞ্চে থিয়েটারিয়ানের ‘তার্ত্যুফ’

আনন্দ সময় প্রতিবেদক

মঞ্চে আসছে নাট্যদল থিয়েটারিয়ানের নতুন নাটক ‘তার্ত্যুফ’। ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে

2026-01-06T05:43:43+00:00
2026-01-06T05:43:43+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্চে থিয়েটারিয়ানের ‘তার্ত্যুফ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৩ এএম 
তার্ত্যুফ এর একটি দৃশ্য। সংগৃহীত ছবি
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটারিয়ানের নতুন নাটক ‘তার্ত্যুফ’। ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ৯ জানুয়ারি একই স্থানে বিকাল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় তার্ত্যুফ নাটকের আরও দুটি প্রদর্শনী হবে।

ভণ্ডামি, প্রতারণা ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সাহসী ও বুদ্ধিদীপ্ত নাট্য উপস্থাপনা ফরাসি নাট্যকার মলিয়ের রচিত ব্যঙ্গাত্মক কমেডি নাটকের কাহিনিতে দেখা যায়— অর্গোঁ নামের এক বিত্তশালী ব্যক্তি তার্ত্যুফ নামের এক ভণ্ড সাধুকে অন্ধভাবে বিশ্বাস করে। তার্ত্যুফ কৌশলে অর্গোঁর বাড়িতে আশ্রয় নেয় এবং ধীরে ধীরে তার সম্পত্তি ও পরিবারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তার্ত্যুফের আসল রূপ সবার সামনে উন্মোচিত হয়। 

নাটকটির নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ জানিয়েছেন, নাট্যপ্রেমীদের জন্য ব্যঙ্গ ও চিন্তাশীল উপস্থাপনার এক উল্লেখযোগ্য আয়োজন হতে যাচ্ছে এই প্রযোজনাটি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আমিরুল মামুন, আব্দুল হাই, পলি চৌধুরী, সুমাইয়া বিনতে জামান, ফাহমিদা শাম্মী, সৌরভ দেবনাথ, হাসিবুল ইসলাম, সাবিহা হোসাইন আফরীন, শ্রীকান্ত মণ্ডল, রাহুল মণ্ডল, নাসিফ আহমেদ নিপম ও মাহমুদুর রহমান বিজয়।

২০২০ সালে থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছরদুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব অ্যা সেলসম্যান’। ‘তার্ত্যুফ’ থিয়েটারিয়ানের দ্বিতীয় প্রযোজনা। 

এফআর
  বিষয়:   মঞ্চ থিয়েটার  ‘তার্ত্যুফ’ 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: