‘সিনেমা করার মতো সুন্দরী আমি নই’

আনন্দ সময় প্রতিবেদক

ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান। নাটক ছাড়াও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে তিনি প্রায়ই আলোচনায় থাকেন।কদিন আগেই তিনি জানান, শিগগিরই অভিনয় থেকে

2026-01-06T05:48:27+00:00
2026-01-06T05:48:27+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
‘সিনেমা করার মতো সুন্দরী আমি নই’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ এএম 
অভিনেত্রী অহনা রহমান। সংগৃহীত ছবি
ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান। নাটক ছাড়াও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে তিনি প্রায়ই আলোচনায় থাকেন। 

কদিন আগেই তিনি জানান, শিগগিরই অভিনয় থেকে বিদায় নেবেন। এ ছাড়া সম্প্রতি ওমরাহ পালনও করে এসেছেন তিনি। 

Advertisement
বর্তমানে ছোটপর্দার অনেক অভিনেত্রীই নাটকের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বড়পর্দায়।  

বর্তমানে নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন অহনা। এই মুহূর্তে নাটকেই বেশি মনোযোগ দিতে চান তিনি। তিনি জানান, শুরু থেকে যদি শুরু করতে হয়, আমি আর কখনোই অহনা রহমান হতে চাইব না। এ ছাড়া আর বেশি দিন অভিনয়ও করব না। এমনকি তিনি মনে করেন, সিনেমা করার মতো সেই লেভেলের সুন্দরী নন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারেও এ বিষয়ে তিনি বলেন, আমি আসলে সিনেমা করার মতো ওই লেভেলের সুন্দরী নই। এমনকি যাকে দেখলে মনে হবে হিরোইন বা একজন নায়িকা, ওই বিষয়টাই আমার মধ্যে নেই। আমার মধ্যে সেই নায়িকা অ্যাপিলটাই নেই। আপনারা যাই বলেন না কেন, ব্যক্তিগতভাবে আমার কাছে এটাই মনে হয়। কারণ আমি আয়না দেখি তো প্রতিদিন।

এফআর
  বিষয়:   ছোটপর্দার অভিনেত্রী  অহনা রহমান 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: