উষ্ণতা ছড়ালেন অঙ্কুশ ঐন্দ্রিলা

আনন্দ সময় ডেস্ক

৯ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। আদ্যোপান্ত কমেডিতে মোড়া এই সিনেমায় জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা

2026-01-06T05:54:11+00:00
2026-01-06T05:54:11+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
উষ্ণতা ছড়ালেন অঙ্কুশ ঐন্দ্রিলা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ এএম   (ভিজিট : ১৯৪)
উষ্ণতা ছড়ালেন অঙ্কুশ ঐন্দ্রিলা।
৯ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। আদ্যোপান্ত কমেডিতে মোড়া এই সিনেমায় জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সম্প্রতি অন্তর্জালে অবমুক্ত হয়েছে সিনেমাটির গান ‘শোনো গো দখিন হাওয়া’। মুক্তির পরই গানটি নজর কেড়েছে দর্শকের, বিশেষ করে অঙ্কুশ-ঐন্দ্রিলার রোমান্টিক উপস্থিতির জন্য।

গানটির দৃশ্যে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, ক্যামেরার সামনে এই প্রথমবার অঙ্কুশের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল ঐন্দ্রিলাকে। ফলে পর্দায় ছড়িয়ে পড়েছে স্পষ্ট উষ্ণতা।

গানের ভিজ্যুয়ালে অঙ্কুশকে দেখা যায় লাল রঙের শার্টে আর ঐন্দ্রিলাকে কখনো লাল, কখনো অলিভ গ্রিন রঙের গাউনে। বিদেশের মনোরম সমুদ্র সৈকতের পটভূমিতে বিভিন্ন দৃশ্যে রোমান্স ছড়িয়েছেন তারা। 

উল্লেখ্য, সোমলতা আচার্য ও দুর্নিবার সাহার কণ্ঠে গাওয়া এই ‘শোনো গো দখিন হাওয়া’ গানটি বহু বছরের পুরোনো। মূল গানটির শিল্পী ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী এস ডি বর্মন। ২০২২ সালে কোক স্টুডিও বাংলায় নতুন আয়োজনে গানটি ফের আলোচনায় আসে। 

এর আগে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার-ট্রেলার। সিনেমার হাসির গল্পের মাঝেই যে রোমান্স ও উষ্ণতার ছোঁয়া থাকছে, ‘দখিন হাওয়া’ তারই স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।  

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সুমিত গোরাদিয়া ও সাহিল গোরাদিয়া। অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন— সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, দেবরাজ ভট্টাচার্য, ইপ্সিতা মুখোপাধ্যায় ও নবনীতা মালাকার। 

অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন অঙ্কুশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী চরিত্র নিয়ে অভিনেতা বলেন, অনেক সময় মেয়েরা একটা জিনিস বোঝাতে চান কিন্তু কথায় অন্যরকম লাগে। অর্থাৎ মনে এক, মুখে আলাদা হয়ে যায়। সেটা সারল্যের কারণে হতে পারে বা জটিল স্বভাবের কারণেও হতে পারে।


এফআর


  বিষয়:   উষ্ণতা ছড়ালেন  অঙ্কুশ  ঐন্দ্রিলা 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: