দুপুরের পর বেড়েছে ভোটার উপস্থিতি

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে প্রথম তিন ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি

2026-01-06T14:41:21+00:00
2026-01-06T14:41:21+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শিক্ষা
দুপুরের পর বেড়েছে ভোটার উপস্থিতি
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ১১১)
দুপুরের পর বেড়েছে ভোটার উপস্থিতি। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে প্রথম তিন ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুর পর বেড়েছে ভোটার উপস্থিতি। আজ মঙ্গলবার ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রায় এক ঘণ্টা তেমনভাবে ভোটারদের কেন্দ্রে আসতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে। দুপুর পর ভোটারদের লাইন আরও দীর্ঘ হতে থাকে।

ভোটের আগ্রহ জানতে চেয়ে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি জানান, শীতের কারণে সকাল সকাল আসতে পারিনি। একটু দেরি হয়েছে। ১টার পর এসেছি। তখন বড় লাইন ছিলো। এটা আমার জীবনের প্রথম ভোট। লাইনে দাঁড়াতে একটু কষ্ট হলেও ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।

সোহান আহমেজ নামে এক শিক্ষার্থী বলেন, আমরা বন্ধুরা সবাই একসঙ্গে ভোট দিতে এসেছি। অনেকটা আনন্দে সময় কাটাচ্ছি জীবনের প্রথম ভোট দেবো’।

শাহ আলম নামে আরেক শিক্ষার্থী বলেন, ভোট দিতে এসেছি। তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি। দেরিতে আসায় সিরিয়াল একটু বেশি ছিলো।

জানা যায়, এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮ বুথে মোট ১৬ হাজার ৫শো শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া একটি হল সংসদে ১২৪২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। বিকাল সাড়ে ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন

ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন , সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

‎ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজ সেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হল সংসদে।

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
জকসু নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট দায়িত্ব পালন করছেন তারা। বহিরাগত প্রবেশ ঠেকাতে রাত থেকেই প্রবেশ গেটে বিশেষ পাহারা বসানো হয়েছে। আজ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনসিসি, রোভার স্কাউটস ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা স্পেশাল কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারছেন।

এএডি/


  বিষয়:   ভোটার  ভোট  জকসু  জগন্নাথ বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: