সরকারি জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

সরকারি জায়গা দখল নিয়ে বাগবিতণ্ডার জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একই গ্রামের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের

2026-01-06T19:55:07+00:00
2026-01-06T19:56:31+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সরকারি জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৭:৫৬ পিএম
সরকারি জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। সংগৃহীত ছবি
সরকারি জায়গা দখল নিয়ে বাগবিতণ্ডার জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একই গ্রামের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বাট্টা গ্রামের আব্দুল আলী ভুঁইয়ার ছেলে জীবন ভুঁইয়া ও একই গ্রামের জাহের উদ্দিনের ছেলে চন্দন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সরকারি একটি রাস্তার অংশ নিয়ে আবারও তাদের বিরোধের সৃষ্টি হয়। 

মঙ্গলবার চন্দন মিয়ার লোকজন জীবন ভুঁইয়ার জমির অংশ সংলগ্ন সরকারি ওই জায়গায় সুরকি ফেলতে গেলে দুপক্ষের লোকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এরই জেরে উভয়পক্ষের বিপুলসংখ্যক মানুষ দেশীয় অস্ত্র দা, লাঠি, ঢাল, বল্লম, ইটের টুকরা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এর মধ্যে ১২ জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা অন্য স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


গুরুতর আহতরা হলেন, আজম মিয়া, সজল মিয়া, রামিম মিয়া, রফিকুল ইসলাম খান, এখলাস উদ্দিন খান, শাজাহান খান, মিরাস উদ্দিন ভূঁইয়া, জীবন ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া, নজরুল ইসলাম ভূঁইয়া, রোকন ইসলাম ভূঁইয়া ও মামুন ভূঁইয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর


  বিষয়:   নেত্রকোনা  সরকারি জায়গা নিয়ে  দুপক্ষের সংঘর্ষ  আহত ৩০ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: