আবারও বলিউডে প্রান্তিকা

আনন্দ সময় ডেস্ক

গেল বছর ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। সিনেমাটিতে তার উপস্থিতি নজর কেড়েছিল

2026-01-07T03:04:36+00:00
2026-01-07T03:04:36+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আবারও বলিউডে প্রান্তিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ এএম 
অভিনেত্রী প্রান্তিকা দাস। ফাইল ছবি
গেল বছর ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। সিনেমাটিতে তার উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে আবারও ধামাকা দিলেন এই অভিনেত্রী। ফের হিন্দি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এবার আর পার্শ্বচরিত্র নয়, সরাসরি মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। 

জানা গেছে, আগের সিনেমার মতোই প্রান্তিকার নতুন সিনেমা ‘জোর’ হরর-কমেডি ঘরানার। কেএসএস প্রোডাকশন প্রযোজিত ও গৌরব দত্ত পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসের ১৬ তারিখ। তিন বন্ধুর গল্প ও সরস্বতী চরিত্র সিনেমাটি আবর্তিত হয়েছে তিন বন্ধুর গল্প নিয়ে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা (জিতু), আকাশ মাখিজা (গুড্ডু) এবং প্রান্তিকা দাস (সরস্বতী)। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিজ্ঞ অভিনেতা জয় সেনগুপ্তকে। 

প্রান্তিকার উচ্ছ্বাস ও ভয়ের অভিজ্ঞতা বছরের শুরুতেই বলিউডে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পেয়ে আপ্লুত প্রান্তিকা। নিজের চরিত্র ও শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এই সিনেমাটা আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং। সরস্বতীর জীবনে অনেক উচ্চাকাক্সক্ষা রয়েছে, আর সেগুলো পূরণ করার জন্য সে সবকিছু করতেও প্রস্তুত। 

এমনকি নিজের সৌন্দর্যকেও সে নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে।’ শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘সিনেমাতে বেশকিছু ভয়ের দৃশ্য রয়েছে। শুটিং করতে গিয়ে সত্যিই ভয় পেয়েছি। আশা করছি, দর্শকদের সিনেমাটি খুব ভালো লাগবে।’ 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   বলিউড  প্রান্তিকা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: