বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার কী অবস্থা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পোঁছাচ্ছে। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাসের তালিকায় থাকা রাজধানী ঢাকা কিছুদিন স্বস্তির

2026-01-07T09:52:37+00:00
2026-01-07T09:52:37+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার কী অবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ এএম 
ফাইল ছবি
বিশ্বের বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পোঁছাচ্ছে। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাসের তালিকায় থাকা রাজধানী ঢাকা কিছুদিন স্বস্তির মধ্যে থাকলেও সম্প্রতি আবারও বায়ুমানের অবনতি ঘটেছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তথ্যে দেখা যায়, ১৪২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

Advertisement
একই সময়ে সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। শহরটির বায়ুমান সূচক ছিল ২৭৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা (২৩০), তৃতীয় পাকিস্তানের লাহোর (২১৫), চতুর্থ ভারতের দিল্লি (১৮৬) এবং পঞ্চম স্থানে রয়েছে ইরানের রাজধানী তেহরান, যার স্কোর ১৭২।
আরও পড়ুন

বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সরাসরি অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাইরে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এএডি/
  বিষয়:   বায়ুদূষণ  কলকাতা  আবহাওয়া  দূষণ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: