যুব মহিলা লীগের ২ নেতা-নেত্রী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগের এক নেতা ও যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন,

2026-01-07T16:16:38+00:00
2026-01-07T16:16:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
যুব মহিলা লীগের ২ নেতা-নেত্রী গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ১১১)
যুব মহিলা লীগের ২ নেতা-নেত্রী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগের এক নেতা ও যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য।

সোমবার রাতে পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে। 

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। 

একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেফতার করে থানা পুলিশ।


গ্রেফতার জাকির হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অপরদিকে খালেদা আক্তার রোজি কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে।

পুলিশ আরও জানায়, খালেদা আক্তার রোজি সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

তার বিরুদ্ধে নৌ চাঁদাবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, বালু ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও তিনি আসামি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় দুই যুবলীগ নেতা-নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   মহিলা লীগ  নেতা-নেত্রী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: