শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে মারা গেছেন আহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটার দিকে উপজেলার বালিঝুড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ আলী পার্শ্ববর্তী মালাকুচা গ্রামের কানাই শেখের ছেলে।
বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, বুধবার সকালে আহাম্মদ আলীসহ স্থানীয় দুই ব্যক্তি ছোট বালিঝুড়ি পাহাড়ের সংরক্ষিত বনে লাকড়ি কাটতে যান। পরে গহীন বনে থাকা বন্য হাতির দল আকস্মিক আহাম্মদ আলীর উপর আক্রমণ চালায়। এসময় তাকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে চলে যায় হাতির দল।
এ ঘটনায় সঙ্গে থাকা অপরজন দৌড়ে এসে বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহাম্মদ আলীর নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয় জানায়, উদ্ধারের পর আহাম্মদ আলীকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এফআর