উচ্চশিক্ষা জনকল্যাণের প্রতি দায়িত্ববোধ তৈরি করে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, উচ্চশিক্ষা কেবল শিক্ষা গ্রহণই নয়, বরং তা সমাজ, গণতন্ত্র ও জনকল্যাণের প্রতি

2026-01-07T20:21:59+00:00
2026-01-07T20:21:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
উচ্চশিক্ষা জনকল্যাণের প্রতি দায়িত্ববোধ তৈরি করে
শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম 
বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার। সংগৃহীত ছবি
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, উচ্চশিক্ষা কেবল শিক্ষা গ্রহণই নয়, বরং তা সমাজ, গণতন্ত্র ও জনকল্যাণের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তনে তিনি এ কথা বলেন। 
এ সময় প্রফেসর আবরার বলেন, ‘গ্র্যাজুয়েটরা বিশ্বের এমন এক অংশ, যাদের প্রভাব ক্যাম্পাসের সীমা ও বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। 

তিনি আরও বলেন, ‘নেতৃত্ব কেবল পেশাগত সাফল্য বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংকটের সময়ে নেতৃত্বের প্রকৃত পরীক্ষা হয়।’ 

সমাপনী বক্তব্যে প্রফেসর আবরার শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সততা ও সচেতনতার সঙ্গে তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে সফল কর্মজীবন গড়ার পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। 


সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এ সময় কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   উচ্চশিক্ষা  জনকল্যাণে  দায়িত্ববোধ তৈরি  শিক্ষা উপদেষ্টা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: