ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সি এক এক শিশু মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরিশা আক্তার মিশ্রু। সে ওই গ্রামের বাসিন্দা মো. নাজিমউদ্দীনের কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে খেলতে খেলতে বাড়ি পাশের পুকুরের কাছে চলে যায় শিশু আরিশা। এসময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। কিছুসময় পর পুকুরের পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখে স্থানীয় একজন। পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করেন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মনজুর মোর্শেদ তাকে মৃত ঘোষণা করেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ ভুঁইয়া জানান, পানিতে ডুবে একটি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এফআর