ডার্ক থ্রিলার ফিল্মে দীঘি

আনন্দ সময় প্রতিবেদক

আলোচিত চিত্রনায়িকা দীঘি এবার কাজ করলেন নতুন একটি ওয়েব ফিল্মে। নাম চূড়ান্ত না হওয়া এই নতুন ওয়েব ফিল্মে তার বিপরীতে

2026-01-08T01:29:12+00:00
2026-01-08T01:29:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ডার্ক থ্রিলার ফিল্মে দীঘি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:২৯ এএম 
আলোচিত চিত্রনায়িকা দীঘি। ছবি : সংগৃহীত
আলোচিত চিত্রনায়িকা দীঘি এবার কাজ করলেন নতুন একটি ওয়েব ফিল্মে। নাম চূড়ান্ত না হওয়া এই নতুন ওয়েব ফিল্মে তার বিপরীতে দেখা যাবে সময়ের আরেক আলোচিত অভিনেতা ইরফান সাজ্জাদকে। সুমন ধর পরিচালিত ডার্ক থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। জানা গেছে, গত ২১ ডিসেম্বর থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়ে এরই মধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। 

নিজের এই নতুন কাজ নিয়ে দীঘি বললেন, ‘এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। গল্পটা খুবই চমৎকার। চরিত্র সম্পর্কে ধারণা দিতে শিগগিরই পোস্টার প্রকাশ করা হবে। আর আমি কাজটা ভীষণ আনন্দ নিয়ে করছি।’

ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনার সঙ্গে এটি দীঘির প্রথম কাজ। সহশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবার একসঙ্গে কাজ করলেও অভিজ্ঞতা দারুণ। সবাই খুব সহযোগিতাপূর্ণ, শুটিংও বেশ উপভোগ্য হচ্ছে।’ 

এদিকে এই কাজটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘ডার্ক থ্রিলার ধাঁচের গল্প বরাবরই আমার পছন্দের। এই ধরনের গল্প দেখতে যেমন ভালো লাগে, অভিনয়ের প্রস্তাব পেলেও আমি না করতে পারি না। আমার চরিত্রটিতে একাধিক স্তর রয়েছে, অভিনয়ের অনেক সুযোগ আছে। কয়েক দিনের শুটিং সত্যিই উপভোগ করেছি।’ ভাবনার সঙ্গে আগে কাজ হলেও দীঘি এবং পরিচালকের সঙ্গে এটাই অভিনেতার প্রথম কাজ।

দীঘির সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইরফান জানালেন, ‘দীঘির সঙ্গে এই প্রথম কাজ করছি। তাকে খুব ভালো সহশিল্পী মনে হয়েছে। বলা যায় অভিজ্ঞতাটা বেশ ভালো।’

ওয়েব ফিল্মটির পরিচালক সুমন ধর বলেন, ‘চরিত্রের সঙ্গে যাদের মানানসই মনে হয়েছে, তাদের নিয়েই কাজ করছি। প্রিয় কয়েকজন শিল্পীকে একসঙ্গে পেয়েছি। চেষ্টা করছি কাজটা যত্ন নিয়ে শেষ করে দর্শকের সামনে তুলে ধরতে। তবে শীতের কারণে যে গতিতে কাজটা এগোনো দরকার ছিল, সেটা হচ্ছে না। তারপরও খারাপ হচ্ছে না।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে ওয়েব ফিল্মটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিগগিরই নাম ও মুক্তির প্ল্যাটফর্ম জানানো হবে।

দীঘি ওটিটি প্ল্যাটফর্মে প্রথম অভিনয় করেন সুমন ধর পরিচালিত চরকি ফ্লিক ‘শেষ চিঠি’তে। প্রেম, পরিবার আর বিচ্ছেদের গল্পের এই ফিল্মে তিনি নিজেকে হাজির করেন ভিন্নভাবে। এতে দীঘির বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। এরপর একই নায়কের সঙ্গে কাজ করেন ওয়েব ফিল্ম ‘ফেরা’য়। এটিও পরিচালনা করেন সুমন ধর।  

দীঘির বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পান তিনি। সিনেমায় অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সবার নজরে আসেন। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দিঘী অভিনীত প্রথম সিনেমা। 

শিশু বয়সেই আরও কয়েকটি সিনেমা করে খ্যাতি অর্জন করেন তিনি। সেই ইমেজ ভেঙে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০২১ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে। এরপর অভিনয় করেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায়। সর্বশেষ মুক্তিপায় তার অভিনীত সিনেমা ‘জংলি’।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ডার্ক থ্রিলার  ফিল্ম  দীঘি  চিত্রনায়িকা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: