সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাবলুর মৃত্যু

সময়ের আলো ডেস্ক

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. বাবলু ভুঁইয়া (২১) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।বুধবার (৭ জানুয়ারি) সকালে

2026-01-08T04:26:16+00:00
2026-01-08T04:26:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রবাস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাবলুর মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ এএম 
সড়ক দুর্ঘটনায় নিহত মো. বাবলু ভুঁইয়া। ছবি : সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. বাবলু ভুঁইয়া (২১) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নিহতের সহকর্মী রহমান হৃদয়। নিহত মো. বাবলু ভুঁইয়া চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব লোধেরগাঁও গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।


রহমান হৃদয় বলেন, ‘সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রিয়াদের আল আরিথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।’ 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট সৌদি আরবে যান বাবলু ভুঁইয়া। সেখানে তিনি ফুড ডেলিভারি কাজে নিয়োজিত ছিলেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রিয়াদের আল আরিথ এলাকায় মোটরসাইকেলযোগে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবলু ভুঁইয়ার মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   সৌদি আরব  সড়ক  দুর্ঘটনা  প্রবাসী  বাবলু 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: