ইউক্রেনে চলমান যুদ্ধকে ‘ঈশ্বরের মিশন’ হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেছেন, রুশ সেনারা তাদের পিতৃভূমি রক্ষা করতে ঈশ্বরের নির্দেশ অনুযায়ী কাজ করছে।
বুধবার (৭ জানুয়ারি) মস্কোর বাইরে একটি গির্জায় আয়োজিত এক অনুষ্ঠানে রুশ সেনাদের সন্তানদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন বলেন, ‘তোমাদের বাবা-মা, ভাই-বোন এবং যেসব স্বজনরা বর্তমানে যুদ্ধে আছেন, তাদের জন্য তোমরা গর্বিত হতে পারো। কারণ রাশিয়ার জনগণ সবসময় তাদের যোদ্ধাদের নিয়ে গর্বিত।’
এ সময় তিনি ঈশ্বরকে ত্রাণকর্তা হিসেবে উল্লেখ করে বলেন, ‘যেভাবে ঈশ্বর আমাদের রক্ষা করেন, তেমনি আমাদের সেনারা আমাদের পিতৃভূমি ও জনগণের সুরক্ষায় সার্বক্ষণিকভাবে কাজ করছে। যা আমরা করছি, তা একটি পবিত্র লক্ষ্য। এটি ঈশ্বরই নির্ধারণ করেছেন, আর আমাদের যোদ্ধারা সেই লক্ষ্য পূরণ করছে।’
আরও পড়ুন
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটি একটানা লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়া এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে দীর্ঘকালীন উত্তেজনার পর রুশ বাহিনী এ অভিযানে নামলে, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে শপথ নেওয়ার পর থেকে এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নতুন অর্থ এবং অস্ত্র সহায়তা দাবি করেছেন।
এএডি/