চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবার

2026-01-08T14:20:19+00:00
2026-01-08T14:20:19+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২:২০ পিএম 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে বলে মনে করা হচ্ছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের শীতাবিতা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় রফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে জানতে পারেন যে তার ভুট্টাক্ষে‌তে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। সেখানে গিয়ে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় লাশটি দেখতে পান তিনি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী মো. ইসরাইল জানান, সকালে স্থানীয় কৃষকরা ভুট্টাক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির গলায় বেল্ট পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

তিনি আরও জানান, নিহত ব্যক্তির শরীরে সাদা গেঞ্জি, কালো হুডি, নীল জ্যাকেট ও প্যান্ট রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হবে।

/এমএইচআর 


  বিষয়:   চুয়াডাঙ্গা  আলমডাঙ্গা  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: