মার্কিন সেনা হেফাজতে ৩ ভারতীয় নাবিক

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনীর হাতে আটক রাশিয়ার তেলবাহী জাহাজ মেরিনেরায় তিন ভারতীয় নাবিক রয়েছে বলে জানা গেছে।আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় বুধবার (৭

2026-01-09T15:58:50+00:00
2026-01-09T15:58:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন সেনা হেফাজতে ৩ ভারতীয় নাবিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম 
মার্কিন সেনাবাহিনীর হাতে আটক রাশিয়ার তেলবাহী জাহাজ মেরিনেরা। ছবি : সংগৃহীত
মার্কিন সেনাবাহিনীর হাতে আটক রাশিয়ার তেলবাহী জাহাজ মেরিনেরায় তিন ভারতীয় নাবিক রয়েছে বলে জানা গেছে।

আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) মার্কিন সেনারা ওই জাহাজটি আটক করে বলে জানিয়েছে একাধিক রুশ সংবাদমাধ্যম। আপাতত আটক অন্যদের কোনও সন্ধান এখনও মেলেনি।

মস্কোর দাবি, বিধি ভেঙে খালি ট্যাঙ্কারটিকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা হয়। পাশাপাশি, বুধবার ক্যারিবিয়ান সাগরে সোফিয়া নামের অন্য একটি তেলবাহী জাহাজেরও দখল নেন আমেরিকার উপকূলরক্ষীরা। দুইটি জাহাজই শেষ বার মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজ়ুয়েলা থেকে তেল পরিবহণে কাজ করছিল বলে ওয়াশিংটনের দাবি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানা যায়, অপহৃত জাহাজের নাবিকদের মধ্যে ১৭ জন ইউক্রেনীয়, ছ’জন জর্জিয়ান, দুইজন রুশ ও তিনজন ভারতীয় নাগরিক রয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আটক নাবিকদের কারও সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। আমরা মার্কিন সেনাকে অনুরোধ করছি, তাদের সঙ্গে যেন মানবিক ব্যবহার করা হয়।

আগে ইরানের তেল পরিবহণের কাজে ব্যবহৃত হত জাহাজটি। পরে ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা সরকার এই ট্যাঙ্কারটিকে তেল পরিবহণের কাজে ব্যবহার করত বলে মার্কিন সংবাদমাধ্যমের দাবি। ২৪ ডিসেম্বর নাম বদলে মেরিনেরা হয় বেলা-১। পরে এটি রুশ পতাকা উড়িয়ে আটলান্টিক মহাসাগরে ভেসে কারাকাস থেকে রাশিয়ায় ফিরছিল।

/এমএইচআর 


  বিষয়:   ভারত  রাশিয়া  জাহাজ  আটক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: