‘জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোট’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল করিম খান বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোট। তাদের

2026-01-09T17:22:19+00:00
2026-01-09T18:19:00+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোট’
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৬:১৯ পিএম
কথা বলছেন উপদেষ্টা মো. ফাওজুল করিম খান। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল করিম খান বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোট। তাদের রক্তের ঋণ পরিশোধসহ হাজারো প্রশ্নের উত্তর দেবে এই গণভোট।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় দিনাজপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম নামে এ কর্মসূচিতে দিনাজপুরের বড়মাঠে দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাওজুল করিম বলেন, প্রতিটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়ে আসছে। এবার কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ও নির্দলীয়। আমাদের লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। আমরা কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নেব না।


তিনি বলেন, এ দেশে জনগণ কখনোই ক্ষমতার উৎস হয়ে উঠেনি। কিন্তু এবার ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দেবে যে, এ দেশের মালিক একমাত্র জনগণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও জাতীয় সম্প্রচার কেন্দ্রের পরিচালক আব্দুল জলিল ও দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটের গাড়ি প্রচার অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এফআর
  বিষয়:   দিনাজপুর  উপদেষ্টা  মো. ফাওজুল করিম খান  জুলাই যোদ্ধা  রক্তের ঋণ পরিশোধ  গণভোট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: