জান্নাত হত্যা মামলায় একই পরিবারের ৩ জন আটক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত প্রধান (২৮) হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে পুলিশ।শুক্রবার (০৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে

2026-01-09T19:00:42+00:00
2026-01-09T19:00:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জান্নাত হত্যা মামলায় একই পরিবারের ৩ জন আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ২০১)
গজারিয়া থানা। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত প্রধান (২৮) হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের শাহীন রাঢ়ী (৬০), তার স্ত্রী তাছলিমা বেগম (৫২) এবং তাদের ছেলে তাজবীর রাঢ়ী (২৫)।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ঘটনার পরের দিন গজারিয়া থানায় একটি হত্যা মামলা করেন নিহতের মা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। 


তবে হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় শুক্রবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালিয়ে মামলায় আজহার নামীয় আসামিদের মধ্যে তিন জনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করতে পেরেছি আমরা। অভিযান এখনো চলমান। অভিযান শেষ হলে এ ব্যাপারে আপনাদের বিস্তারিত জানানো হবে।

এফআর


  বিষয়:   মুন্সীগঞ্জ  গজারিয়া  জান্নাত হত্যা মামলা  একই পরিবারের ৩ জন  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: