নাবিলার ‘আয়নার কারিগর’

আনন্দ সময় প্রতিবেদক

জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আয়নার কারিগর’। নাটকের গল্প, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মো. রবিউল সিকদার। মুখ্য দুই

2026-01-10T02:08:41+00:00
2026-01-10T02:08:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
নাবিলার ‘আয়নার কারিগর’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:০৮ এএম 
ফাইল ছবি
জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আয়নার কারিগর’। নাটকের গল্প, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মো. রবিউল সিকদার। মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর ও নাবিলা বিনতে ইসলাম। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। 

এখন চলছে সম্পাদনার কাজ। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে নাটকটি।

পরিচালক রবিউল সিকদার জানিয়েছেন, ‘আয়নার কারিগর’ মূলত একটি জীবনঘনিষ্ঠ গল্পের নাটক। অনেকে স্বল্প সময়ে অল্প পরিশ্রমে ধনী হতে চায়, অনেক টাকা-পয়সার মালিক হতে চায়। প্রয়োজনে অসদুপায় অবলম্বনেও দ্বিধাবোধ করে না। কিন্তু এমন কাজ শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না। এটাই গল্পের মূল বিষয়বস্তু। গল্পটা একেবারেই সমসাময়িক। নাটকটি উপভোগে দর্শক শুধু বিনোদনই নয়, সঙ্গে কিছু বার্তাও পাবেন। আমি সবসময়ই চেষ্টা করি জীবন থেকে নেওয়া গল্পের নাটক নির্মাণ করতে। এই নাটকও তাই। প্রত্যেকেই যার যার চরিত্রে খুব সুন্দর অভিনয় করেছেন। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

অভিনেতা তানভীর বলেন, গল্প ভাবনাটা খুব ভালো লেগেছে। ভীষণ আন্তরিকতা নিয়ে নাটকটিতে অভিনয় করেছি। আশা করি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।

নাবিলা বলেন, রবি ভাই গল্পের ব্যাপারে ভীষণ চুজি। তার নাটকের গল্পই দর্শকদের আকৃষ্ট করে। আয়নার কারিগর গল্পটাও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। আমরা চেষ্টা করেছি চরিত্রানুযায়ী অভিনয় করতে। সব মিলিয়ে নাটকটি দর্শকের মন জয় করবে বলে আশা রাখি।

তানভীর ও নাবিলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন- বাবুল আহমেদ, আশরাফুল আশীষ, এ বি এম সাইদুল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, আসমা শিউলী, কবির টুটুল প্রমুখ।

এএডি/


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: