ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে নিরাপত্তার কারণে দেশটিতে ফ্লাইট স্থগিত করে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনস। গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানের সঙ্গে

2026-01-10T09:29:30+00:00
2026-01-10T09:29:30+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:২৯ এএম 
সংগৃহীত ছবি
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে নিরাপত্তার কারণে দেশটিতে ফ্লাইট স্থগিত করে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনস। গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানের সঙ্গে ৫টি ফ্লাইট স্থগিত রেখেছিল টার্কিশ এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে ইরানের বিভিন্ন শহরে অন্তত ১৭টি ফ্লাইটও যাত্রা করেনি। দুবাই বিমানবন্দরের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। 

কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তথ্য অনুযায়ী, দোহা–তেহরান রুটে দুটি ফ্লাইটও গতকাল শুক্রবার বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে তেহরান, শিরাজ ও মাশহাদের মতো গুরুত্বপূর্ণ শহরের রুট রয়েছে। 

 ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ইরানগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফ্লাইট বাতিলের সুনির্দিষ্ট কারণ তারা জানায়নি। 


 একই দিনে তুরস্কের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, টার্কিশ এয়ারলাইনস ১৭টি, আজেট ছয়টি এবং পেগাসাস এয়ারলাইনসও ইরানের কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া, কাতারের দোহা ও তেহরানের মধ্যে নির্ধারিত অন্তত দুটি ফ্লাইটও বাতিল হয়েছে। 

এই ফ্লাইট বাতিলের পেছনে ইরানের সামগ্রিক পরিস্থিতি বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত মাসের শেষ দিকে তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইরানের ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়ে। 

হঠাৎ ইরানি রিয়ালের দরপতন, উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে প্রথমে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। পরে তরুণদের বড় একটি অংশ এতে যোগ দেয়। বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ বা সীমিত করা হয়েছে, যা গত বৃহস্পতিবার শুরু হয়ে গতকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইরান  সরকারবিরোধী বিক্ষোভ  মধ্যপ্রাচ্য  ফ্লাইট বাতিল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: