দুবাই পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

দুবাই পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।শনিবার

2026-01-10T16:51:40+00:00
2026-01-10T17:18:01+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুবাই পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৫:১৮ পিএম
ছাত্রলীগ নেতা শাহজালাল আহমেদ শাওন। ছবি : সংগৃহীত
দুবাই পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

জানা গেছে, শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে নরসিংদীতে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা শাওনের ভাই ইমরান মাহমুদ বলেন, পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। 

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহজালাল আহমেদ শাওনের গ্রেফতারের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানা যাবে। 


এফআর
  বিষয়:   ছাত্রলীগ  নরসিংদী জেলা শাখা  সাধারণ সম্পাদক  দুবাই  পালিয়ে যাওয়ার সময়  গ্রেফতার  নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: